বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বৃদ্ধি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ জন সংবাদটি দেখেছেন
সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বৃদ্ধি
সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বৃদ্ধি
সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা হ‌য়ে‌ছে। বর্তমানে দেশ‌টি‌তে বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ৫০০ করা হয়েছে।

স্থানীয় সময় গত ১৯ ডি‌সেম্বর রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদান করে আসছে।এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে।

যেসব বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে— অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল, এই ১০ বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন।

স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে।স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০, এবং পিএইচডির জন্য ৩৫।

বিশ্ববিদ্যালয়সমূহ—বৃত্তির আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল বিশ্ববিদ্যালয়, নাজরান বিশ্ববিদ্যালয়, জাযান বিশ্ববিদ্যালয়, উম্মুল ক্বোরা বিশ্বদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে।

এর আগে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হতো।

ওয়েবসাইটের প্রাপ্ত তথ্য মতে, ভর্তিচ্ছু শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদনের পর মেধার ভিত্তিতে নির্দিষ্ট কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

 

আবেদন প্রক্রিয়া: Study in Saudi নামক একটি একক অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে।

 

সৌদি বৃত্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট— https://studyinsaudi.moe.gov.sa/Universities

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com