বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’

  • সবশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৫ জন সংবাদটি দেখেছেন
বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে আসছে রণবীর সিংয়ের আগামী ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আগামী ১৯ মার্চ ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও, তার আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে নজিরবিহীন ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। ছবিটিকে ঘিরে উত্তেজনা এতটাই তুঙ্গে যে, মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘মারাঠা মন্দির’-এ দীর্ঘ ৩০ বছর ধরে চলা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র শো টাইমিংও বদলে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।

সাধারণত মারাঠা মন্দিরে প্রতিদিন বেলা সাড়ে ১১টায় শাহরুখ-কাজল অভিনীত ‘ডিডিএলজে’ দেখানো হয়।

কিন্তু আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’-এর দৈর্ঘ্য প্রায় ৪ ঘণ্টা ৪০ মিনিট। বিশাল দৈর্ঘ্যের কারণে প্রতিটি স্ক্রিনে দিনে চারটির বেশি শো রাখা সম্ভব হচ্ছিল না। দর্শকদের প্রবল চাহিদা মিটতে তাই মধ্যরাতেও শো রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই শো-এর আধিক্যের কারণেই ‘ডিডিএলজে’-র সময় সরিয়ে সকালের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমন ঘটনা বিরল।
প্রথম কিস্তি ‘ধুরন্ধর’-এর গল্প রহমান বালোচকে কেন্দ্র করে থাকলেও, সিক্যুয়েলে দেখা যাবে রণবীর সিং অভিনীত চরিত্র হামজাকে। ছবির নির্মাতারা জানিয়েছেন, রহমানের মৃত্যুর পর হামজার হিংস্র রূপ ও তার প্রতিশোধ নেওয়ার কাহিনি ফুটে উঠবে এই ছবিতে। প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ভাগে অ্যাকশন ও রক্তারক্তি আরো কয়েক গুণ বেশি থাকবে। ইতিমধ্যেই ছবিটির প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ও হিংসাত্মক বিষয়বস্তু থাকা সত্ত্বেও যেভাবে টিকিট বিক্রি হচ্ছে, তাতে চলতি বছরে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিতে পারে রণবীর সিংয়ের এই ছবি। আদিত্য ধরের পরিচালনা ও রণবীরের ভায়োলেন্ট পারফরম্যান্সের মিশেল দেখার জন্য এখন ১৯ মার্চের অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

সূত্র : আনন্দবাজার

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com