সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিজ্ঞানীরা সতর্ক: নতুন গ্রহাণু ১২৮ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে

শুক্র গ্রহের কক্ষপথে লুকিয়ে থাকা গ্রহাণু আবিষ্কার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৬ জন সংবাদটি দেখেছেন

বিজ্ঞানীরা শুক্র গ্রহের কক্ষপথের ভেতরে লুকিয়ে থাকা এক নতুন গ্রহাণুর সন্ধান দিয়েছেন। প্রায় ৭০০ মিটার প্রশস্ত এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২৫ এসসি৭৯। দ্রুতগতির এই গ্রহাণুটি সূর্যকে ১২৮ দিনে প্রদক্ষিণ করে।

যুক্তরাষ্ট্রের কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সের বিজ্ঞানী স্কট এস. শেপার্ড ২৫ সেপ্টেম্বর চিলিতে থাকা ব্লাঙ্কো ৪-মিটার টেলিস্কোপে ডার্ক এনার্জি ক্যামেরা ব্যবহার করে প্রথমবার গ্রহাণুটি শনাক্ত করেন। শেপার্ড জানিয়েছেন, এই ধরনের গ্রহাণু মূলত ভোর বা সন্ধ্যার সময়ে দৃশ্যমান হওয়ায় সনাক্ত করা অত্যন্ত কঠিন।

পরবর্তী পর্যায়ে জেমিনি এবং ম্যাগেলান টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটির অস্তিত্ব নিশ্চিত করা হয়। বিজ্ঞানীদের মতে, শুক্র গ্রহের কক্ষপথে থাকা গ্রহাণুগুলি সাধারণত সূর্যের আলোর কারণে পৃথিবী থেকে দেখা যায় না।

শেপার্ডের ধারণা অনুযায়ী, যদি ২০২৫ এসসি৭৯ ভবিষ্যতে কোনোভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে, তবে এটি মারাত্মক সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে গ্রহাণুটি সূর্যের পেছনের দিকে অবস্থান করছে, তাই আগামী কয়েক মাস টেলিস্কোপে এটি দেখা সম্ভব হবে না।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ধরনের গ্রহাণু সন্ধ্যা বা ভোরে সূর্য ওঠা বা ডোবার সময়ই দেখা যায়। সাধারণ গবেষণায় রাতের অন্ধকারে গ্রহাণু খোঁজা হলেও সূর্যের কাছাকাছি থাকা গ্রহাণু শনাক্ত করা আরও চ্যালেঞ্জিং।

সূত্র: এনডিটিভি

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com