মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

পাইপলাইন দিয়ে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসতে শুরু করেছে ভারত থেকে

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ জন সংবাদটি দেখেছেন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকেই ভারত থেকে পার্বতীপুর রেল হেড ডিপোতে আসা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ম্যানেজার কাজী রবিউল আলম।

এর আগে, ১৪ এপ্রিলের ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে ডুকেছে ৮ হাজার মেট্রিক টন ডিজেল তেল।

বৃহস্পতিবার থেকে ভারতের নুমালীগড় থেকে আসা শুরু হয়েছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল। মার্চ মাসে ২২ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে এসেছে। চলতি সালে মার্চ এবং এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল।

ডিপো কর্তৃপক্ষ বলছেন, ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসতে সময় লাগবে আনুমানিক  ৫০ ঘণ্টা। তেল আসা শেষ হলে আগামী চার থেকে পাঁচ দিন মধ্যে আবারও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে। এপ্রিলে মোট জ্বালানি তেল আসবে ২৫ হাজার মেট্রিক টন।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর আগে ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ।

দ্বিতীয় ও তৃতীয় দফায় ৫ হাজার করে ১০ হাজার মেট্রিক টন ডিজেল ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে আসে। চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ৫ ধাপে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়।

একাধিক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি-ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে এপ্রিল মাসে ৪০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পার্বতীপুর রেল হেড ডিপোর ম্যানেজার জানিয়েছেন, এপ্রিলের মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল পাওয়া যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com