সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রণবীর সিংয়ের বিরুদ্ধে নিষিদ্ধের ঘোষণা

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

বলিউড অভিনেতা Ranveer Singh-কে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে অসহযোগিতার ঘোষণা দিয়েছে Federation of Western India Cine Employees (এফডব্লিউআইসিই)।

সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান উপদেষ্টা Ashoke Pandit জানান, গত ১১ এপ্রিল ‘ডন ৩’-এর পরিচালক Farhan Akhtar আনুষ্ঠানিকভাবে রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমাটি থেকে সরে দাঁড়ান অভিনেতা, যার ফলে প্রযোজনা কার্যক্রমে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে আয়োজিত বৈঠকে প্রযোজক Ritesh Sidhwani উপস্থিত ছিলেন এবং ফারহান আখতার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তবে রণবীর সিংকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি বলে দাবি করেছে সংগঠনটি।

পরে অভিনেতার টিম ইমেইলের মাধ্যমে জানায়, এ বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার ফেডারেশনের নেই।

সংস্থার সভাপতি B.N. Tiwari বলেন, “একটি সিনেমার সঙ্গে হাজারো মানুষের জীবিকা জড়িয়ে থাকে। কোনো ছবির কাজ হঠাৎ বন্ধ হয়ে গেলে জুনিয়র শিল্পী থেকে শুরু করে দৈনিক মজুরিভিত্তিক কর্মীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েন।”

এরপরই এফডব্লিউআইসিই ঘোষণা দেয়, চলমান বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত তাদের সদস্যরা রণবীর সিংয়ের সঙ্গে কোনো প্রকল্পে কাজ করবেন না।

এদিকে, বিতর্কের কেন্দ্রে রয়েছে প্রায় ৪৫ কোটি রুপি ক্ষতির অভিযোগ। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ‘ডন ৩’ নির্মাণে ইতোমধ্যে বিপুল অঙ্কের বিনিয়োগ করা হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com