বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড সাদুল্লাপুরে ৪০ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, ১৪ মাসের আদিবাকে উদ্ধার করল পুলিশ ফল খাওয়া এখন বিলাসিতা! শুল্ক–করে সরকারের আয় প্রায় ৬ হাজার কোটি টাকা চট্টগ্রামে বাসা থেকে সাবেক আ.লীগ নেত্রীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল আমীন রংপুরে সবজির বাজারে কিছুটা স্বস্তি, পুষ্টিকর খাবার কিনতে হিমশিম মধ্যবিত্ত মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখেন।

উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com