বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড সাদুল্লাপুরে ৪০ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, ১৪ মাসের আদিবাকে উদ্ধার করল পুলিশ ফল খাওয়া এখন বিলাসিতা! শুল্ক–করে সরকারের আয় প্রায় ৬ হাজার কোটি টাকা চট্টগ্রামে বাসা থেকে সাবেক আ.লীগ নেত্রীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল আমীন রংপুরে সবজির বাজারে কিছুটা স্বস্তি, পুষ্টিকর খাবার কিনতে হিমশিম মধ্যবিত্ত মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো একই গ্রামের নবী চাঁনের ছেলে নাঈম (৫) ও সুরুজ মিয়ার ছেলে আব্দুল্লাহ (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাকে খুঁজতে বাড়ির পাশের জিঞ্জিরাম নদীর কাছে যায় শিশু দুটি। পরে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পানিতে দুই শিশুকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন তাঁরা।

পরে তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মাকে খুঁজতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের নদীর পানিতে ভাসতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, চর বামনের চর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com