মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সৈয়দপুরে চুরির অভিযোগে সালিশ, আত্মহত্যা যুবকের

  • সবশেষ আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে চুরির অভিযোগে সামাজিকভাবে অপদস্থ হওয়ার ঘটনায় মানসিক চাপে পড়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গুয়াবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রোকনুজ্জামান (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বাট্টুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু নিখোঁজ হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া যায়। গরু ফিরে পাওয়ার পর রাতে স্থানীয় কয়েকজন রোকনুজ্জামানকে ডেকে এনে তার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন এবং গ্রাম্য সালিশ বসানো হয়। সালিশ চলাকালে তার কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষরও নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরদিন ভোরে গরুর মালিক আব্দুর রশীদ মসজিদের মাইকে রোকনুজ্জামানকে চোর হিসেবে ঘোষণা দেন। এই ঘোষণা শোনার পর সামাজিক লাঞ্ছনার মানসিক চাপ সহ্য করতে না পেরে রোকনুজ্জামান নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠে।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা আলী জানান, আগের রাতে চুরির অভিযোগে রোকনুজ্জামানকে ডেকে সালিশ করা হয়েছিল এবং তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। সকালে তার আত্মহত্যার খবর পাওয়া যায়।

এ বিষয়ে সৈয়দপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com