সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সুপারিশ পেয়েও গেজেটে নেই ডা. পাভেল, অন্তর্ভুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ জন সংবাদটি দেখেছেন
সুপারিশ পেয়েও গেজেটে নেই ডা. পাভেল, অন্তর্ভুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চুড়ান্ত ভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া ডা. মো. পাভেল ইসলামের নাম অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার বিকালে বিকালে নীলফামারীর ডিমলা উপজেলার তুহিন বাজার ও উপজেলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ জানুয়ারি প্রকাশিত গেজেটে কোনো কারণ ছাড়াই মেধাবী ডা. পাভেলের নাম বাদ দেওয়া হয়েছে। বোর্ড মেধা তালিকায় স্থান পাওয়া এই চিকিৎসক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং তার নামে কোনো মামলাও নেই। একজন দক্ষ চিকিৎসককে নিয়োগ থেকে বঞ্চিত করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বক্তারা অবিলম্বে ডা. পাভেলকে গেজেটভুক্ত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com