সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৭ ফেব্রুয়ারি তারেক রহমানের আগমনকে ঘিরে নীলফামারীতে উৎসবমুখর স্বাগত মিছিল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন
নীলফামারীতে উৎসবমুখর স্বাগত মিছিল
৭ ফেব্রুয়ারি তারেক রহমানের আগমনকে ঘিরে নীলফামারীতে উৎসবমুখর স্বাগত মিছিল

আসন্ন নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের জেলা নীলফামারী সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে তারেক রহমানের আগমনকে অভিনন্দিত জানান। অনেকেই জানান—এটি নীলফামারীতে সাম্প্রতিক সময়ে বিএনপির সবচেয়ে বড় স্বাগত সমাবেশগুলোর একটি।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “আগামী দিনে নারীর জীবনমান উন্নয়নে তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ ও ‘স্বাস্থ্য কার্ড’-এর মতো উদ্যোগ ঘোষণা করবেন। এসব প্রণালী নারীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও মৌলিক সেবার নিশ্চয়তা দেবে।”

নেতাদের দাবি—এ কারণেই নারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানিয়েছেন।

মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিপুলসংখ্যক নারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করে। নেতাকর্মীরা জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা জুড়ে প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com