সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

  • সবশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

বিয়ে, সংসার ও মাতৃত্ব নিয়ে সমাজের প্রচলিত ধারণা এবং নারীদের ওপর থাকা সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী Shefali Shah

সম্প্রতি কানাডিয়ান ইউটিউবার ও উপস্থাপক Lilly Singh-কে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণীদের কম বয়সে বিয়ে না করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সন্তান নেওয়ার সামাজিক চাপ নিয়ে তার মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকারে শেফালি শাহ বলেন, “ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা এবং পরিপক্ক হওয়া জরুরি। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর জন্য অনেক বোঝাপড়া ও পরিশ্রম প্রয়োজন।”

নারীদের ওপর সমাজের চাপ প্রসঙ্গে তিনি বলেন, “সব সময় বিয়ে ও সন্তান নেওয়ার জন্য নারীদের ওপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করা হয়।”

এ সময় তিনি আরও বলেন, “এই মন্তব্যের জন্য হয়তো আমাকে ট্রোলড হতে হবে। তবুও বলছি, বাচ্চা নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী, যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।”

ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, তার পোষা দুটি কুকুর ‘অ্যাশ’ ও ‘সিম্বা’-কে পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন এবং নিজের সন্তানের মতো যত্ন করেন।

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা Harsh Chhaya-কে বিয়ে করেছিলেন। তবে চার বছর পর তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০০ সালে চলচ্চিত্র নির্মাতা Vipul Amrutlal Shah-কে বিয়ে করেন তিনি। বর্তমানে এই দম্পতির দুই সন্তান রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com