শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন

তিস্তা ব্যারাজ ও তিস্তা নদী তীরবর্তী ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আজ শুক্রবার (১৯ জুন) লালমনিরহাট সফরে যাচ্ছেন সরকারের তিন মন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুপুরে দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় তিস্তা অববাহিকার নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন, সেচ ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে মন্ত্রীরা তিস্তা নদীর ভাঙনকবলিত কয়েকটি এলাকা ঘুরে দেখবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলোও সরাসরি শুনবেন তারা।

তিস্তা তীরবর্তী এলাকার বাসিন্দারা আশা করছেন, সরকারের উচ্চপর্যায়ের এই সফর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তার ভাঙনে শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়। নদীগর্ভে বিলীন হয় ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন অবকাঠামো। এ কারণে দীর্ঘদিন ধরেই নদীশাসন ও ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন নদীপাড়ের মানুষ।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র বলেন, “মন্ত্রীদের সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com