সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

  • সবশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে সৈকত (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সৈকত গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার বাসিন্দা আলি আহমেদের ছেলে। নিহতের স্বজনরা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকজনের সঙ্গে সৈকতের শত্রুতা চলছিল। মঙ্গলবার রাতেও শহর থেকে তাকে ডেকে নিয়ে যায় ওই ব্যক্তিরা। পরে ত্রিমোহিনী এলাকায় নিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সৈকত মাদক সেবন ও কারবারের অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি জেল থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এই বিরোধের জেরেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল আলম বলেন—“মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com