সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পল্লী প্রাণী চিকিৎসক–খামারিদের মিলনমেলায় প্রাণিসম্পদ খাতের অগ্রযাত্রার প্রত্যয়

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ জন সংবাদটি দেখেছেন

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী এলাকায় অবস্থিত নলেজ পার্ক এন্ড রিসোর্টে এরিভাল এনিমেল হেলথ এর উদ্যোগে পল্লী প্রাণী চিকিৎসক, পরিবেশক ও খামারিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী এ আয়োজন সকাল ৯টা থেকে শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে পল্লী প্রাণী চিকিৎসক, পরিবেশক ও খামারিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন।

মিলনমেলায় অভিজ্ঞ খামারি, পরিবেশক, বিভিন্ন প্রতিষ্ঠানের এআই টেকনিশিয়ান (কৃত্রিম প্রজনন কর্মী) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন পল্লী পর্যায়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে খামারিরা আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা ব্যবস্থা ও সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত খামারি ও এআই টেকনিশিয়ানরা এরিভাল এনিমেল হেলথ এ উৎপাদিত বিভিন্ন পণ্যের গুণগত মান ও ব্যবহারিক অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, এসব পণ্য গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে। পরিবেশকরাও পণ্যের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোতালেব (বাবু) বলেন, “গবাদি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় মানসম্মত পণ্য উৎপাদনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং হেড অব মার্কেটিং মিলন মিয়া বিভিন্ন পণ্যের ব্যবহার ও উপকারিতা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান। প্রাণিসম্পদ খাতে এটি একটি কার্যকর ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com