সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শীতে ফোনের চার্জ ধীর হয়ে যাচ্ছে? জেনে নিন কারণ ও সমাধান

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ব্যবহারকারী স্মার্টফোনের চার্জ নিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন। কেউ লক্ষ্য করছেন ফোন চার্জ নিতে সময় বেশি লাগছে, আবার কারও ক্ষেত্রে চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মূলত ঠান্ডা আবহাওয়ায় ব্যাটারির স্বাভাবিক কার্যকারিতা কিছুটা ব্যাহত হয়, যার ফলে এমন সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ অভ্যাস পরিবর্তন করলে চার্জিং–সংক্রান্ত এই জটিলতা অনেকটাই কমানো সম্ভব। প্রথমত, চার্জ দেওয়ার সময় ফোনে যদি কভার বা কেস লাগানো থাকে, তাহলে সেটি খুলে রাখা ভালো। শীতকালে চার্জিংয়ের সময় ব্যাটারিতে স্বাভাবিকের তুলনায় বেশি তাপ তৈরি হয়। কভার লাগানো থাকলে সেই তাপ বের হতে না পেরে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি বাড়ায়, যা চার্জিং গতিকে ধীর করে দিতে পারে।

এ ছাড়া যাঁদের ফোনে ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে, শীতের সময়ে তা এড়িয়ে চলাই ভালো। কারণ এই পদ্ধতিতে চার্জ তুলনামূলক ধীরে হয়। অনেকেই ওয়্যারলেস চার্জে ফোন রেখে ইউটিউব দেখা, গেম খেলা বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। এতে একদিকে চার্জিং ধীর হয়, অন্যদিকে ব্যাটারি ও প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতা কমিয়ে দেয়।

চার্জ দেওয়ার সময় ভারী অ্যাপ বা গেম ব্যবহার না করাই উত্তম। বিশেষ করে ভিডিও দেখা বা গেমিং চার্জিং প্রক্রিয়াকে আরও ধীর করে তোলে। একই সঙ্গে ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ, পুরোনো ফাইল কিংবা দীর্ঘদিন ব্যবহার না করা সফটওয়্যার মুছে ফেলা জরুরি। কারণ এসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থেকে ব্যাটারি ও প্রসেসরকে সক্রিয় রাখে, ফলে চার্জ দ্রুত ফুরিয়ে যায়।

সঠিক ব্যবহার ও কিছু সচেতনতা মেনে চললে শীতকালেও স্মার্টফোনের চার্জিং গতি ও ব্যাটারির কার্যক্ষমতা অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com