মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শহীদ আসাদ দিবস আজ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ জন সংবাদটি দেখেছেন
শহীদ আসাদ দিবস আজ

আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি আসাদ নামে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

১১ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্র-জনতার একটি মিছিলে পুলিশ গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আসাদ ঘটনাস্থলেই শহীদ হন। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন।

শহীদ আসাদের আত্মত্যাগ তৎকালীন আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। বাঙালির স্বাধিকারের দাবিতে তখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেল-জুলুম ও নির্যাতনের ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসে। ধীরে ধীরে আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে এবং একপর্যায়ে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি উল্লেখ করেন, পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বৈষম্যমূলক নীতি ও দমন-পীড়নে যখন বাংলার মানুষ দিশাহারা হয়ে পড়েছিল, তখন সেই নির্যাতনের বিরুদ্ধে গণমানুষের আন্দোলন নতুন মাত্রা লাভ করে।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অবিস্মরণীয় নাম। ঊনসত্তরের গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদের আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে তোলে। সব শ্রেণি-পেশার মানুষ নির্যাতন উপেক্ষা করে স্বাধিকারের দাবিতে রাজপথে সোচ্চার হয়। এর ধারাবাহিকতায় আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়। ফলস্বরূপ স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং স্বৈরশাসনের পতন ঘটে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com