সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল

  • সবশেষ আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ জন সংবাদটি দেখেছেন
আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল

স্বৈরাচারের দোসর আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই বিপ্লবী ছাত্রজনতা।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর নাগাদ নীলফামারী বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইয়েদুজ্জামান বাবু ও সাইয়েদ গোলাম আজম,যুগ্ম সদস্য সচিব ইমরান শাহ্, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সোহাগ, মাহবুব রুবেল প্রমুখ।

ছাত্রনেতারা বলেন, হত্যা ও বিগত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা প্রকাশ্যে  ঘুরে বেড়াচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com