রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১

  • সবশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও। এর জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে।

বুধবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ১২ দিনে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। বর্তমানে এসব দেশের আকাশসীমা এখনো বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট,১ মার্চ ৪০টি,২ মার্চ ৪৬টি,৩ মার্চ ৩৯টি,৪ মার্চ ২৮টি,৫ মার্চ ৩৬টি,৬ মার্চ ৩৪টি,৭ মার্চ ২৮টি,৮ মার্চ ২৮টি,৯ মার্চ ৩৩টি,১০ মার্চ ৩২টি,১১ মার্চ দুপুর পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে

আজ দুপুর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ারের দুটি করে, আর এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ার ও ফ্লাই দুবাইয়ের চারটি করে ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com