রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে সমান পয়েন্ট! নকআউটে উঠবে কোন দল? ফিফার নতুন নিয়ম ব্যাখ্যা এমপিওভুক্ত শিক্ষক বদলিতে তথ্য জমার সময় বাড়ল, নতুন সময়সীমা ২৫ জুন বাংলাদেশি ব্রাজিল ভক্তদের ভিডিওতে লাইক দিলেন নেইমার! হঠাৎই আংটিবদল, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গায়ক শেখ সাদী তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ নিহতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায় পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: আব্দুল কাদের এনসিপির ৬ এমপি একসময় শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন: আব্দুল্লাহ হিল বাকী অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’, হোয়াইটওয়াশ বাংলাদেশ

তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছে

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন

উজানে ভারতের অরুণাচল প্রদেশে ভারি বৃষ্টি এবং দেশের অভ্যন্তরে টানা বর্ষণের কারণে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি নতুন করে ভাঙনও শুরু হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে। তিস্তার পানির প্রবল স্রোতে দ্বিতীয় তিস্তা সেতুর রক্ষা বাঁধে এলজিইডির নির্মিত বাঁশের পাইলিং ভেঙে গেছে। স্থানীয়দের দাবি, প্রায় ১৫০ মিটারের বেশি অংশ ধসে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়ক এবং দ্বিতীয় তিস্তা সেতু।

প্রতিদিন এই সড়ক দিয়ে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ যাতায়াত করেন। তাই দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার দুপুর ১২টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে।

এদিকে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। কোথাও কোথাও ফসলের খেত ও বীজতলা ইতোমধ্যে তলিয়ে গেছে। কৃষকদের আশঙ্কা, পানি আরও বাড়লে আমন মৌসুমের প্রস্তুতি বড় ধাক্কায় পড়বে। একইসঙ্গে চরাঞ্চলের হাজারো পরিবার বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত চলতে থাকলে যেকোনো সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com