সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মাহে রমজানে দান-খয়রাতের ফজিলত: কেন এ মাসে সওয়াব বাড়ে বহুগুণ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

পবিত্র মাহে রমজান অন্য সব মাসের তুলনায় ইবাদত ও আমলের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ মাসে রোজা, কোরআন তিলাওয়াত, নামাজ–সহ সকল নেক আমলের সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়। ঠিক তেমনই দান-খয়রাত ও সদকা রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যার ফজিলত সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি।

রমজানে দানের বিশেষ মর্যাদা-হাদিসে এসেছে—রমজানে দান করলে অন্য মাসের তুলনায় ৭০ গুণ বা তারও বেশি সওয়াব দান করা হয়। শুধু সওয়াব নয়, দান-সদকা মানুষের রিজিকে বরকত, দুর্দশা থেকে রক্ষা, এবং ঈমানের শক্তি বৃদ্ধি করে।

কুরআনের আলোকে দান-খয়রাতের গুরুত্ব

আল্লাহ তাআলা বলেন—“যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার প্রত্যাশা করতে পারে যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যাতে আল্লাহ তাদের পূর্ণ প্রতিফল দেন এবং আরও বেশি অনুগ্রহ দান করেন।”
— সুরা ফাতির: ২৯–৩০

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“দানকারী আল্লাহর কাছে নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী এবং মানুষের কাছেও প্রিয়। আর কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং মানুষের কাছেও দূরবর্তী।”
(সহিহ বোখারি: ১৮১৩)

তিনি আরও বলেছেন—একজন অজ্ঞ দানশীল ব্যক্তি একজন কৃপণ এবাদতকারীর তুলনায় আল্লাহর কাছে বেশি প্রিয়।সামাজিক দায়িত্ব ও মানবতা রমজান শুধু আত্মশুদ্ধির মাসই নয়, বরং মানবিকতার সেরা প্রকাশের সময়। গরিব-দুঃখী, অভাবী, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সহযোগিতা করা রমজানের অন্যতম শিক্ষা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com