শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার

ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০ জন সংবাদটি দেখেছেন

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতেছে দেশ, তখন ব্রাজিল দলের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক সমর্থক। নিজের পুরো বাড়িকে ব্রাজিলের পতাকা ও তারকা ফুটবলারদের ছবিতে সাজিয়ে তুলেছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, তার বাড়ির ভবন ও সীমানা প্রাচীর ব্রাজিলের জাতীয় পতাকার আদলে রঙ করা হয়েছে। দেয়ালের বিভিন্ন স্থানে আঁকা হয়েছে ব্রাজিলের ফুটবল তারকাদের ছবি। পাশাপাশি ভবনের একাংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।

ব্যতিক্রমী এই বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। শুধু ব্রাজিল সমর্থকই নন, অন্যান্য দলের সমর্থকরাও বাড়িটির সৌন্দর্যের প্রশংসা করছেন।

রুবেল মিয়া বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা প্রাচীর পতাকার আদলে রঙ করেছি। পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি।”

তিনি জানান, প্রায় ১৬ দিন ধরে বাড়ির সাজসজ্জার কাজ চলছে এবং বর্তমানে তা শেষ পর্যায়ে রয়েছে। পুরো কাজ সম্পন্ন করতে তার প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে।

রুবেলের এই উদ্যোগ বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয়দের মতে, বাড়িটি এখন এলাকার একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com