উদ্ধার হওয়া শিশুটির নাম আদিবা খাতুন।
শিশুটির মা খালেদা বেগমের অভিযোগ, গত ১ অক্টোবর শিশুটির বাবা আজাহার মেয়েকে নিয়ে যাওয়ার পর আর ফেরত দেননি।
পরে তিনি জানতে পারেন, তাঁর ১৪ মাস বয়সী মেয়েকে ৪০ হাজার টাকার বিনিময়ে রুহুল আমিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে।
এ অভিযোগের পর বুধবার গভীর রাতে পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে শিশুটিকে সত্যিই অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।